আমরা রঙ পেন্সিল একাডেমিতে সাতটি বিষয়ে শিক্ষাদান করছি এবং কোর্স শেষে সার্টিফিকেট দিচ্ছি:
(এই পৃষ্ঠার শেষের দিকে আরো বিস্তারিত তথ্য দেয়া আছে)
চিত্রাংকন
আঁকতে কার না ভাল লাগে? আর সুন্দর করে আঁকতে পারলে তো কথাই নেই। চিত্রাংকন কোর্সটি আমরা এমনভাবে সাজিয়েছি যেন বাচ্চারা নিজেদেরকে ক্ষুদে আর্টিস্ট হিসেবে পরিচয় দিতে পারে। আমরা একদম বেসিক থেকে শুরু করে ড্রইং, স্কেচিং, পেইন্টিং পর্যন্ত শিখিয়ে থাকি।
সঙ্গীত
বন্ধুরা সব এক জায়গায় হলে একটা গান গাইলে কিন্তু মন্দ হয় না। কিন্তু সুন্দর করে গান গাওয়া তো আর এত সহজ নয়, এজন্য সঙ্গীতের উপর কোর্স করা দরকার! আমাদের কোর্সটিতে আমরা বেসিকস থেকে শুরু করে সারগাম হয়ে সঙ্গীতের আরো খুটিনাটি অনেক কিছু শেখাই। শিক্ষায় পরিপূর্ণতা নিয়ে আসার জন্য আমরা বাচ্চাদেরকে হারমোনিয়াম ধরাও শেখাই।
নৃত্য
মাইকেল জ্যাকসনের ব্রেক ড্যান্স যতই ভাল লাগুক, কিন্তু নাচের গ্রামার শিখতে হলে আগে ক্লাসিক্যাল নৃত্য শেখা আবশ্যক। তাই আমাদের এই কোর্স। নৃত্য একদিকে যেমন ভাল ব্যয়াম তাছাড়া মিডিয়াতে কাজ করার অনেক সুযোগও আছে। তাই নৃত্যটা শিখে নিলে মন্দ হয় না, তাই না?!
গিটার
গিটারের মুর্ছনা যেকোনো গানে এতে দিতে পারে এক অন্যরকম ছন্দ, ঐশ্বর্য। গিটারের কখগ শেখার জন্য এই কোর্সটি খুব উপযুক্ত।
তবলা
যত বাদ্যযন্ত্র আবিষ্কার হোক, তবলার তুলনা তবলাই। সুরের জগতে তবলা আমাদের ভারতীয় উপমহাদেশের এক অন্যরকম পরিচয় বহন করে। আজকাল পাশ্চাত্য সঙ্গীতেও তবলার সুর শোনা যায়। গান শেখার সঙ্গেও তবলার সংযোগ রয়েছে।
নাট্যকলা
এমন করে গম্ভীর হয়ে কি পড়ছো? না, মানে একটু অভিনয় করছিলাম আরকি!
নাটক সিনেমায় অভিনয় আমাদেরকে মুগ্ধ করে। জাহিদ হাসান, এটিএম শাসুজ্জামান, আবুল হায়াত প্রমুখ অভিনয় শিল্প প্রদর্শন করে আমাদেরকে তাদের ভক্ত হতে বাধ্য করেছেন। তেমনি নাট্যকলা কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন বাচ্চারা অভিনয় কলা প্রদর্শনের মাধ্যমে প্রতিভা বিকাশ করতে পারে।
হাতের লেখা
ছোটবেলায় হাতের লেখা খারাপ হবার জন্য অনেককেই মার খেতে হয়েছে! অনেকের হাতের লেখা নদীর স্রোতের মত – তা কাহারও জন্য অপেক্ষা করে না, অনেকের লেখা বাংলা না ইংরেজি তা বোঝার উপায় নেই, অনেকের লাইন নাগোরদোলার মত আঁকাবাঁকা হয়ে এদিক সেদিক ছোটে! মার খাওয়ার দিন শেষ!
হাতের লেখা কোর্সটি করলে আর হাতের লেখা নিয়ে টেনশন করতে হবে না।
কোর্সের বিবরণ
আমরা বছরে তিনবার কোর্সগুলোতে ভর্তি নিই। জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর মাসে ভর্তি নেয়া হয়। আমরা সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করি। প্রতিটি সেমিস্টার চার মাসের। সেমিস্টার শেষে পরীক্ষা নেয়া হয়। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
| চিত্রাংকন | ৬ সেমিস্টার | ২ (দুই) বছর |
| সঙ্গীত | ৬ সেমিস্টার | ২ (দুই) বছর |
| নৃত্যকলা | ৬ সেমিস্টার | ২ (দুই) বছর |
| গিটার | ৬ সেমিস্টার | ২ (দুই) বছর |
| তবলা | ৬ সেমিস্টার | ২ (দুই) বছর |
| নাট্যকলা | ৬ সেমিস্টার | ২ (দুই) বছর |
| হাতের লেখা | ৩ সেমিস্টার | ১ (এক) বছর |
