একাডেমির বৈশিষ্ট্য

রঙ পেন্সিল একাডেমি চলে মূলত বাচ্চাদের অভিভাবক অভিভাবিকাদের কথায়। তারা আমাদের একাডেমির যেসব বৈশিষ্ট্য পছন্দ করেন সেগুলো হল:

নিরিবিলি সুন্দর পরিবেশ

রঙ পেন্সিল একাডেমি মূল রাস্তা থেকে একটু ভিতরে অবস্থিত। এখানে রাস্তার কোনো শব্দ আসতে পারে না। তাই বাচ্চারা নিরিবিলি, আরামদায়ক পরিবেশে শিক্ষা নিতে পারে।

বিস্তারিত

অভিজ্ঞ, বন্ধুভাবাপন্ন শিক্ষক-শিক্ষিকা

অভিভাবক-অভিভাবিকাদের মনের মত সেবা দেয়ার জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ ও বন্ধুভাবাপন্ন শিক্ষক শিক্ষিকা। তারা অনেকে বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আবার অনেকে তার পাঠ্য বিষয়ে প্রশিক্ষণের ব্যাপারে গবেষণা করেছেন।

বিস্তারিত

কোর্স শেষে সার্টিফিকেট

রঙ পেন্সিল একাডেমিতে যতগুলো বিষয়ে পাঠদান করা হয়, প্রতিটি বিষয় শেষে সার্টিফিকেট (সনদপত্র) দেয়া হয়।

প্রতিযোগিতা ও প্রদর্শনীর ব্যবস্থা

রঙ পেন্সিল একাডেমি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। যেমন: ২৬শে মার্চে চিত্রাংকন প্রতিযোগিতা, ২১শে ফেব্রুয়ারিতে গল্প লেখা প্রতিযোগিতা ইত্যাদি।

বিস্তারিত

সেমিস্টার পদ্ধতিতে পাঠদান

আমরা বাচ্চাদেরকে সেমিস্টার পদ্ধতিতে সকল বিষয়ে পাঠদান করি। এতে প্রতি সেমিস্টার নতুন কিছু শিখতে পেরে বাচ্চারা আনন্দ পায় আবার শিক্ষকও তাদেরকে সুবিধামত নিরীক্ষা করতে পারেন। প্রতিটি সেমিস্টারে সিলেবাস বাচ্চাদেরকে সেমিস্টারের শুরুতেই দিয়ে দেয়া হয়। এটি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ব্যবস্থার অনুকরণে চলে।

বিস্তারিত

একটু বেশি সুবিধা

আমাদের আশেপাশে আরো একাডেমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে। কিন্তু আমরা তাদের কাছ থেকে বেশি সুবিধা দিচ্ছি। যেমন: আমরা গানের বাচ্চাদেরকে হারমোনিয়াম ব্যবহার শেখাই যেটা অন্য কোথাও শেখানো হয় না।

এখানেই শেষ নয়…!

আমরা সবসময়ই নতুনত্ব নিয়ে আসছি। ইতিমধ্যেই আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান এলাকার মনযোগ কেড়েছে। আমরা সামনে গবেষণাভিত্তিক আরো কাজ করতে চাই। যেমন:

আমরা চিত্রাংকনের উপর একটি বই প্রকাশ করার আশা রাখি। আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী গবেষণা করে বাচ্চাদের সহজে চিত্রাংকন শেখার জন্য একটি বই প্রকাশ করবেন। এটিতে আমাদের চিত্রাংকনের দুই বছরের সিলেবাস সম্পূর্ণটিই থাকবে। এতে করে কেউ একাডেমিতে না এসেও নিজের চেষ্টায় বড় শিল্পী হয়ে যেতে পারবে।

হাতের লেখা সুন্দর করার জন্য আমাদের হাতের লেখা বিভাগের শিক্ষকমন্ডলী একটি বই প্রকাশ করার আশা রাখেন। এটি অন্য কোনো বইয়ের উপর ভিত্তি করে লেখা নয়, বরং এটি আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে লেখা। এতে করে অপ্রয়োজনীয় কোনোকিছু থেকে বইটি মুক্ত থাকবে।

বাচ্চাদেরকে নিয়ে টিভি অনুষ্ঠান। আমরা ভবিষ্যতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে টিভি অনুষ্ঠান করার আশা রাখি। আমাদের একাডেমির নাচ, গান, নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সেখানে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে বলে আমরা আশা রাখি। আমরা এজন্য এখন থেকেই বাচ্চাদেরকে প্রস্তুত করছি।

 

Comments are closed.